1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনা নিউজ প্রিন্ট স্কুল এন্ড কলেজে ৫২ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

আজ ২৪ ফেব্রুয়ারি শনিবার বিকাল ০৪:৩০ মিনিটের সময় খুলনা নিউজ প্রিন্ট স্কুল এন্ড কলেজ, খালিশপুর এর ৫২ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম।

 

বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার তার বক্তব্যে বলেন, ‘‘লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার অত্যন্ত প্রয়োজনীয়তা রয়েছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ইতিহাসের মহানায়ক স্বাধীনতার মহান স্থপতি যাঁর নেতৃত্বে ত্রিশ লক্ষ শহীদ মুক্তিযোদ্ধা এবং মহান মুক্তিযুদ্ধে দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছিলাম। সেই মহান ব্যক্তিত্ব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন দক্ষ ক্রিড়া সংগঠক। ক্রীড়া মানুষের মনের অনেক গ্লানি কমিয়ে দেয় এবং শারীরিক সুস্থতার পাশাপাশি মানুষের দেহ ও মন ভালো থাকে। বর্তমান প্রজন্মের মধ্যে খেলাধুলা বিমুখতা রয়েছে, যার ফলে অল্প বয়সে ডায়াবেটিস, ব্লাড প্রেসার সহ নানান ধরণের রোগের সৃষ্টি হচ্ছে। এখনকার সময়ে হাসপাতালের থেকে খেলার মাঠ বাড়ানো দরকার। কারণ যদি আমাদের সন্তানের খেলার মাঠে যায় তাহলে সমাজে অপরাধে জান্মাবে না, মাদক-ইভটিজিং থেকে তারা দূরে থাকবে।” তিনি ছাত্র-ছাত্রীদের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন থেকে দূরে থাকার কথা বলেন এবং পাঠ্য বইয়ের বাহিরে আমাদের ইতিহাস, ঐতিহ্য ও স্বাধীনতার সংগ্রাম তথা মুক্তিযুদ্ধো সম্পর্কে জানার অনুরোধ করেন। অত:পর ছাত্র-ছাত্রীদের কে দেশপ্রেমে উজ্জীবিত হতে এবং টিফিন টাইমে খেলাধুলা সুযোগ করতে শিক্ষকদের অনুরোধ করেন।

 

এ সময় বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী খুলনা সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ এবং খুলনা নিউজ প্রিন্ট স্কুল এন্ড কলেজের সভাপতি এস.এম খোরশেদ আহম্মেদ টোনা, বঙ্গবাসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন এবং খুলনা নিউজ প্রিন্ট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দা সাহিনা খাতুন-সহ গণ্যমান্য অতিথিবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park