1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনা পাইকগাছায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ১৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক 

খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের কালিনগর এলাকার পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদার ভেড়িবাঁধ ভেঙে গিয়ে প্লাবিত ২২নং পোল্ডারের ১৩টি গ্রামের প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন প্রায় ১৫ হাজার মানুষ। তলিয়ে গেছে চিংড়ি ঘেরসহ ফসলি জমি।

আজ শনিবার বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন এর কো-অর্ডিনেটর মোঃ মামুন হাচান ও বিশিষ্ট সমাজ সেবক মোঃ মিসকাত হোসেন প্লাবিত এলাকার তেলিখালী, দারুল মলি­ক, ফুলবাড়িসহ দুর্গত এলাকা পরিদর্শন করে এবং ক্ষতিগ্রস্ত একশত পরিবারকে চাউল, ডাউল, সয়াবিন তেল, লাইটার, ওরস্যালাইন সহ প্রয়োজনীয় বস্ত্র সামগ্রী বিতরণ করেন। 

এসময় মোঃ মেশকাত হোসেন বলেন পাইকগাছায় বন্যা কবলিত এলাকায় বন্যা পরবর্তী সাধারণ মানুষের বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দিয়েছে এছাড়াও বিশেষভাবে সেনেটারী ব্যবস্থা জরুরী প্রয়োজন, পানিবাহী রোগ দেখা দিয়েছে ওষুধের প্রয়োজন। এ বিষয়ে সরকারকে সব ধরনের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান।

এছাড়াও প্লাবিত এলাকা পরিদর্শন করে বিভিন্ন সংগঠন ও এলাকাবাসীরা জানান আমাদের ফ্যামিলির সেনেটারী বিষয়ক জিনিস গুলি খুবই প্রয়োজন যা আমরা এখানে কিনতে পারছি না। আমাদের ঘর-বাড়ি ভেঙে গেছে বাংলাদেশ সরকারের কাছে পুনর্বাসনের আবেদন জানাচ্ছি।

এ বিষয়ে নজরুল ইসলাম নবীর সাথে কথা হলে তিনি বলেন প্লাবিত এলাকার মানুষের মালামাল সহ ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এই এলাকার মানুষের পুনর্বাসনের জন্য সরকার সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এগিয়ে আসার আহ্বান জানান। 

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক চৌকস পত্রিকার প্রতিনিধি নজরুল ইসলাম নবী, মাতৃভুমির খরর পত্রিকার খুলনা বিভাগীয় প্রধান রাজীয়া সুলতানা, সুমাইয়, সম্পা খানম সহ বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা বৃন্দ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park