1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

কুয়েট প্রতিনিধি:

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাসে পুকুরে ডুবে সায়েম ফেরদৌস (স্টুডেন্ট আইডি: ২৪২৫০৩০) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগের ২০২৪ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের খান জাহান আলী হল সংলগ্ন পুকুরে বন্ধুদের সঙ্গে গোসল ও সাঁতার কাটতে নেমে তিনি পানিতে ডুবে যান। ঘটনা ঘটার পর সহপাঠীরা দ্রুত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিষয়টি জানায়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, প্রায় ২৫ ফুট গভীর পানির নিচে ২০ থেকে ৩০ মিনিট থাকার পর ডুবুরি দল তাকে উদ্ধার করে। উদ্ধার শেষে দ্রুত চিকিৎসার জন্য নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এই মর্মান্তিক ঘটনায় কুয়েট ক্যাম্পাসজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের মাঝে গভীর শোকের সৃষ্টি হয়েছে। সহপাঠীরা জানান, সায়েম ছিলেন অত্যন্ত বন্ধুবৎসল ও শান্ত স্বভাবের একজন শিক্ষার্থী। তার আকস্মিক মৃত্যুতে পুরো ক্যাম্পাস স্তব্ধ হয়ে 

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park