1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ AASDC’র উদ্যোগে ‘Academic Writing for Scientific Research’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

কুয়েট প্রতিনিধি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ Academic Achievement & Skill Development Center (AASDC)-এর উদ্যোগে “Academic Writing for Scientific Research” শীর্ষক একটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। এটি ছিল সংগঠনটির প্রথম আনুষ্ঠানিক আয়োজন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (MSE) এবং ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ECE) বিভাগের শিক্ষার্থীদের গবেষণা ও একাডেমিক লেখালেখিতে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়। AASDC শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষতা ও দক্ষতা উন্নয়নে কাজ করছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাসুদ। সভাপতিত্ব করেন AASDC-এর পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. খন্দকার মাহবুব হোসেন, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সুলতান মাহমুদ।

ওয়ার্কশপের শুরুতে অতিথিরা গবেষণা, উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক লেখালেখির গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এ সময় উপাচার্য সম্প্রতি আর্কিটেকচার বিভাগের শিক্ষার্থী সায়েম ফেরদৌসের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।

তিনি বলেন, গবেষণাভিত্তিক জ্ঞান ও মানসম্মত একাডেমিক রাইটিং আধুনিক উচ্চশিক্ষা ও উদ্ভাবনের অন্যতম ভিত্তি। পরবর্তীতে AASDC-এর ভবিষ্যৎ পরিকল্পনা ও কার্যক্রম তুলে ধরে বক্তব্য দেন অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হোসেন।

ওয়ার্কশপটি পরিচালনা করেন ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মোস্তফা জামান চৌধুরী। তিনি “Crafting Academic Writing for Scientific Research” বিষয়ে বিস্তারিত উপস্থাপনা দেন। কর্মশালায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

উল্লেখ্য, AASDC শিক্ষার্থীদের গবেষণা সক্ষমতা বৃদ্ধি, একাডেমিক দক্ষতা উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে কাজ করছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park