1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ১৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

ননড়াগাতী ডেস্ক

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
রোববার বিকালে জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয় বলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আনিছুর রহমান ভূঞা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এর আগে রোববার শিক্ষক সমিতির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের সবার জন্য সব ধরনের রাজনৈতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা ও কার্যক্রম নিষিদ্ধ করে রাজনীতিমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করার দাবি ওঠে। একই দিনে শিক্ষার্থীরাও চার দফা দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন। তাদের একটি দাবি ছিল ক্যাম্পাসকে সব ধরনের রাজনীতিমুক্ত করা।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আনিছুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০২৩-এর ধারা ৪৪(৫) অনুযায়ী শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক সংগঠন এবং এর যেকোনো অঙ্গসংগঠনের সঙ্গে সম্পৃক্ততা ও কর্মকাণ্ড পরিচালনা নিষিদ্ধ ঘোষণা করা হল। এই নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্যও একই নির্দেশনা আসে। পাশাপাশি শিক্ষার্থীদের যেকোনো ধরনের রাজনৈতিক সভা-সমাবেশও নিষিদ্ধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সব ডিন, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট ও শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে যত দ্রুত সম্ভব আবাসিক হল খুলে দিয়ে অ্যাকাডেমিক কার্যক্রম চালু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে উপাচার্য বা ওই দায়িত্ব পালনকারী শিক্ষক প্রয়োজনীয় নেবেন। এদিকে, বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে জানা গেছে, সিন্ডিকেট সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে নিহত ছাত্র-জনতার রুহের মাগফিরাত কামনা এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। পাশাপাশি ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে সুষ্ঠু বিচারের দাবি ওঠে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park