1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনা প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটি, আহবায়ক এনামুল সদস্য সচিব টুটুল

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

খুলনা প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটি গঠিত হয়েছে। সোমবার ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে সাধারণ সদস্যদের উপস্থিতিতে ৭ সদস্যের অন্তর্বর্তীকালীন কমিটি গঠিত হয়। দৈনিক ইত্তেফাক পত্রিকার খুলনা ব্যুরো প্রধান এনামুল হক আহবায়ক ও দৈনিক পূর্বাঞ্চলের বিশেষ প্রতিনিধি রফিউল ইসলাম টুটুলকে সদস্য সচিব মনোনীত করা হয়। এছাড়া ইউএনবি’র খুলনা প্রতিনিধি শেখ দিদারুল আলম, দৈনিক খুলনাঞ্চল পত্রিকার সম্পাদক মিজানুর রহমান মিলটন, দৈনিক কালের কন্ঠের স্টাফ রিপোর্টার কৌশিক দে, দৈনিক যুগান্তরের খুলনা ব্যুরো প্রধান আহমদ মুসা রঞ্জু এবং সময়ের খবরের সিনিয়র রিপোর্টার আশরাফুল ইসলাম নূরকে সদস্য করা হয়।

গত ১২ সেপ্টেম্বর বিগত কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা হলে তিনজন স্থায়ী সদস্যের সমন্বয়ক কমিটি সোমবার (১৬ সেপ্টেম্বর) ক্লাবের সাধারণ সদস্যদের বিশেষ সভা আহবান করে। সভায় সভাপতিত্ব করেন সমন্বয়ক ও ক্লাবের স্থায়ী সদস্য এইচ এম আলাউদ্দিন ও সভা পরিচালনা করেন সমন্বয়ক ও ক্লাবের স্থায়ী সদস্য আবুল হাসান হিমালয়। সূচনা বক্তব্য দেন সমন্বয়ক ও ক্লাবের স্থায়ী সদস্য মোস্তফা জামাল পপলু।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন, ক্লাবের সাবেক সভাপতি এস এম হাবিব, ক্লাবের স্থায়ী সদস্য গৌরাঙ্গ নন্দী, অমিয় কান্তি পাল, মুহাম্মদ আবু তৈয়ব, মোঃ শাহ আলম, সামছুজ্জামান শাহীন, মোঃ মোস্তফা সরোয়ার, মোঃ হেদায়েৎ হোসেন মোল্লা, আনোয়ারুল ইসলাম কাজল, শেখ কামরুল আহসান প্রমুখ। সভায় ক্লাবের স্থায়ী সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park