1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনা ফ‌টো জার্না‌লিস্ট এ‌সো‌সি‌য়েশনকে ইসলামী আন্দোলন খুলনা মহানগর এর শুভেচ্ছা ও অভিনন্দন 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শেখ নাসির উদ্দিন,খুলনা

খুলনা প্রেসক্লা‌বের অঙ্গ সহ‌যোগী সংগঠন বাংলাদেশ ফ‌টো জার্না‌লিস্ট এ‌সো‌সি‌য়েশন (বি‌পি‌জেএ) খুলনা ‌জেলা শাখার নবগঠিত ক‌মি‌টিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমীর ও মহানগর সভাপতি হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, সহ-সভাপতি মুফতি আমানুল্লাহ, শেখ মোহাম্মদ নাসির উদ্দিন, আলহাজ্ব আবু তাহের, সেক্রেটারি মুফতি ইমরান হোসাইন, জয়েন্ট সেক্রেটারি আবু মুহাম্মদ গালিব, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা দ্বীন ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক মোঃ মইন উদ্দিন, অর্থ ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব হুমায়ুন কবির, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হাফিজুর রহমান প্রমূখ নেতৃবৃন্দ।

গত রোববার (১০ ন‌ভেম্বর ) খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে সাধারণ সদস্যদের উপস্থিতিতে ৭ সদস্যের কমিটি গঠিত হয়। দৈনিক পূর্বাঞ্চ‌লের এম এ হাসান সভাপ‌তি, দৈ‌নিক সম‌য়ের খব‌রের র‌বিউল গাজী উজ্জ্বল সাধারণ সম্পাদক ও বার্তা২৪.ক‌মের মানজারুল ইসলাম‌কে কোষাধ‌্যক্ষ মনোনীত করা হয়।

এছাড়া দৈ‌নিক প্রবা‌হের এম এম মিন্টু সহ-সভাপ‌তি, দৈ‌নিক খুলনাঞ্চ‌লের ‌সো‌হেল রানা যুগ্ম সম্পাদক এবং নির্বাহী সদস‌্য দৈনিক সম‌য়ের খব‌রের এইচ ডি হেলাল ও দৈ‌নিক জন্মভূ‌মির বাপ্পী খানকে ম‌নোনীত করা হয়।

নেতৃবৃন্দ নতুন কমিটির সাংবাদিকরা পেশাগত দা‌য়িত্ব পাল‌নের পাশাপা‌শি সংবাদপত্র জগ‌তের ভাবমূ‌র্তি রক্ষা কর‌বে। একইসা‌থে সদস‌্যদের উন্নয়‌নের ল‌ক্ষ্যে দা‌য়িত্ব পালন কর‌বে ব‌লে অ‌াশাবাদ ব‌্যক্ত ক‌রেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park