1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

খুলনা বটিয়ায়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ মিজানের দূর্নীতির বিরুদ্ধে ৩ সদস্যর তদন্ত কমিটি গঠন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শিশির রঞ্জন মল্লিক, খুলনা

খুলনা বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিপরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুর রহমানের দূর্নীতি তদন্তের জন্য ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। রবিবার বিকালে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক স্বাক্ষরীত এক দপ্তারাদেশে এ তদন্ত কমিটি গঠন করা হয়। শনিবার দুপুরে একটি বে-সরকারী টেলিভিশনে ডাঃ মিজানের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির সংবাদ প্রচার হলে এই কমিটি গঠন করা হয়েছে বলে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানাযায়, গণমাধ্যম কর্মী, রাজনৈতিনক নেতা, মুক্তিযোদ্ধা সহ উপজেলাবাসী বটিয়ায়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিপরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুর রহমানের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ করেন। এক পর্যায়ে বে-সরকারী টেলিভিশন মাইটিভির ক্যামেরার সামনে কথা বলেন বটিয়াঘাটা উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এজাজুর রহমান শামীম, দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি শাওন হাওলাদার, দৈনিক কালেরকন্ঠ ও দৈনিক পূর্বাঞ্চলের উপজেলা প্রতিনিধি প্রতাপ ঘোষ, মুক্তিযোদ্ধা মোঃ কামরুল ইসলাম সহ কয়েকজন ভুক্তভোগী। এ বিষয়টি নিয়ে শনিবার দুপুর আড়াইটায় ও বিকাল ৫টায় মাইটিভিতে সংবাদ প্রচার হলে নড়েচড়ে বসেন খুলনার স্বাস্থ্য বিভাগ। ডাঃ মিজানের বিরুদ্ধে দূর্নীত ও অনিয়ম তদন্ত করার জন্য খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ মোঃ মনজুরুল মুরশিদ ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেন । যার দপ্তারাদেশ নং-৪৫.৪০.০০০০.০০২, তারিখ -১৫/০৯/২০২৪ ।

এতদন্ত কমিটিতে সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ মোঃ আঃ সালামকে সভাপতি , সাতক্ষীরা সদর উপজেলাস্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিপরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ফরহাদ জামিল ও সাতক্ষীরার সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ ইসমত জাহান সুমনাকে সদস্য করা হয়েছে। বিষয়টি সরেজমিনে তদন্তপূক আগামী ১০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দালিখ করার জন্য দপ্তারাদেশে উল্লেখ করা হয়েছে।

এব্যাপারে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ মোঃ মনজুরুল মুরশিদ বলেন, বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিপরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুর রহমানের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির কথা মৌখিক ভাবে অনেক শুনেছি। তবে আমার কাছে কেউ লিখিত কোন অভিযোগ করেনি। টেলিভিশনে অনিয়ম ও দূর্নীতির সংবাদ আমি নিজেই টিভিতে দেখেছি। সেই সংবাদের কপিও আমার কাছে আছে। এই নিউজ দেখেই সেটা তদন্তের জন্য ৩ সদস্যর কমিটি করে দিয়েছি। তদন্ত প্রতিবদেন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

এদিকে স্বাস্থ্য ও পরিবার পরিপরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুর রহমানের দূর্নীতি সংবাদ টিভিতে প্রচার হওয়ার পর মাইটিভির খুলনা প্রতিনিধি শিশির রঞ্জন মল্লিককে হুমকি দিয়েছে এই কর্মকর্তা। মিজানের ব্যক্তিগত মোবাইল নম্বরের হটসএ্যাপস থেকে শিশিরের হটসএ্যাপসে শনিবার রাত ১০টা ২৪ মিনিটে এই হুমকি দেন তিনি। এ ঘটনায় শিশির রঞ্জন মল্লিক রবিবার খুলনা সদর থানায় একটি সাধারন ডায়েরী করেছে। যার নং- ৯৯৯।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park