
সুস্থ বিনোদনের আর এক নাম টিকটক। টিকটকের মাধ্যমে মানুষের ভিতরকার কষ্ট লাঘব, ভালোবাসার বিস্ফোরণ ঘটে, সৃষ্টিশীল প্রতিভার আর এক নাম টিকটক প্রধান অতিথির বক্তব্যে উক্ত মন্তব্য করেন আন্তর্জাতিক সাহিত্য সংগঠন নতুনতারা প্রতিষ্ঠাতা মহাপরিচালক ও দৈনিক স্বদেশ বিচিত্রা খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান সাইফুর মিনা।
আজ সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা দিনব্যাপী কোকাকোলা ব্লু আর্কিড, সোনাডাঙ্গা, খুলনায় উক্ত আয়োজন অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট বাচিক শিল্পী সানিয়া আক্তার ন্যান্সীর সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী মোঃ আনোয়ার হোসেন। পুরো অনুষ্ঠানের পরিচালনার দায়িত্বে ছিলেন রবি সরদার ও আর এস রবি খান।
৩০ টি জেলা থেকে প্রায় শতাধিক সেলিব্রিটি টিকটকার বন্ধুরা উপস্থিত ছিলেন। সেরা টিকটকার সম্মাননা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুপন ড্র এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।