1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনা বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালক আবু সাঈদের দুর্নীতির তদন্ত শুরু

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

খুলনা বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালক আবু সাঈদের বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে শত কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্ত শুরু করেছে দুর্নীতির দমন কমিশন। বৃহস্পতিবার অভিযুক্ত পরিচালকসহ খুলনা পাসপোর্ট অফিসের চারজন কর্মকর্তা ও কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য খুলনা দুর্নীতির দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ে তলব করে চিঠি দেয়া হয়েছে।

কমিশনের একটি সূত্র জানিয়েছে, দুর্নীতি দমন কমিশন ঢাকার নির্দেশে খুলনা বিভাগীয় পাসপোর্ট অফিসে কর্মরত পরিচালক আবু সাঈদের বিরুদ্ধে তদন্ত করতে ইতিমধ্যেই ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর মহাপরিচালকের কাছে চট্টগ্রামে পরিচালক পদে কর্মরত থাকা অবস্থায় আবু সাঈদের বিরুদ্ধে সাবেক অতিরিক্ত মহাপরিচালক উম্মে সালমা তানজিয়ার নেতৃত্বাধীন কমিটি কর্তৃক কোন বিভাগীয় তদন্ত সম্পন্ন হলে এই সংক্রান্ত প্রতিবেদন, ২০০৪ সালে অভিযুক্ত পরিচালক সিলেট পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক হিসেবে কর্মরত থাকাকালে ঘুষের টাকা সহ হাতেনাতে গ্রেপ্তার হয়ে জেল হাজতে ছিল কিনা। তাকে তখন সাময়িক বরখাস্ত করা হয়েছিল কিনা। কিংবা তার বিরুদ্ধে কোন বিভাগীয় ব্যবস্থা করন ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল কিনা এই সংক্রান্ত তথ্যের রেকর্ডপত্র আগামী ৪ নভেম্বরের মধ্যে অনুসন্ধানকারী কর্মকর্তা রাকিবুল ইসলামের কাছে পাঠানোর জন্য গতকাল বৃহস্পতিবার পত্র প্রেরণ করা হয়েছে।

এদিকে আগামী ৩০ অক্টোবর খুলনা বিভাগীয় পাসপোর্ট অফিসের সুপারেনটেন্ট মুন্সি শহিদুল আলম, অফিস সহকারী আফসানা আনসারী ও পরিচালকের গাড়ীর চালক শামীম আহমেদকে খুলনা দুদক কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।

অপরদিকে আগামী ৫ নভেম্বর বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালক আবু সাঈদকে অনুসন্ধানকারী কর্মকর্তা কাছে বক্তব্য প্রদানের জন্য দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় উপস্থিত হওয়ার জন্যও পত্র প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park