1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনা বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা হলেন মো. রাশেদুজ্জামান

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শেখ ফসিয়ার রহমান, নড়াইল জেলা প্রতিনিধি

খুলনা বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নির্বাচিত হয়েছেন নড়াইলের কালিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুজ্জামান। জানুয়ারি মাসে জন্ম-মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।

বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৫তম ব্যাচের মেধাবী কর্মকর্তা মো. রাশেদুজ্জামান ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে উপজেলার উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

খুলনা বিভাগের মোট ৫৯টি উপজেলার মধ্যে ১০ জন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিশেষ দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠার স্বীকৃতি হিসেবে এই সম্মাননা প্রদান করা হয়।

তাঁর সহকর্মীদের মতে, দায়িত্ব পালনে তিনি এতটাই নিবেদিত যে অসুস্থ অবস্থাতেও কাজ চালিয়ে গেছেন। শুধুমাত্র ইউএনও হিসেবেই নয়, গুরুত্বপূর্ণ সময়ে তিনি উপজেলা চেয়ারম্যান, সহকারী কমিশনার (ভূমি) ও পৌরসভার মেয়রের দায়িত্বও দক্ষতার সঙ্গে পালন করেছেন।

এ অর্জনের প্রতিক্রিয়ায় মো. রাশেদুজ্জামান বলেন, “কালিয়ায় যোগদানের পর থেকেই উপজেলাবাসীর আন্তরিক সহযোগিতা পেয়েছি। জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী এবং সাধারণ মানুষের ঐকান্তিক সহযোগিতায় প্রতিটি কাজ সহজ হয়েছে। এজন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই।” তাঁর এ সাফল্যে কালিয়া উপজেলাবাসী গর্বিত।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park