1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ কর্তৃক বসন্ত বর্তিকা ১৪৩১ উৎযাপন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

আল মামুন : খুবি প্রতিনিধি

‘পলাশ শিমুল কুরচির ডালে বসন্ত হাসে রঙ্গের খেয়ালে’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে বর্ণিল আয়োজনে খুলনা বিশ্ববিদ্যালয় বাংলা ডিসিপ্লিন উদযাপন করেছে ‘বসন্ত বর্তিকা’। বসন্তের আবাহনে আয়োজিত এ উৎসব বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের অনন্য প্রতিচিত্র তুলে ধরেছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বাংলা ডিসিপ্লিনের ২১ ব্যাচের উদ্যোগে অদম্য বাংলা প্রাঙ্গণে নানা আয়োজনের মধ্য দিয়ে বসন্তকে বরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতে ছিল শোভাযাত্রা, যেখানে শিক্ষার্থীরা বাসন্তী রঙের পোশাকে শোভাযাত্রায় অংশ নেন। পরে প্রভাতি নিবেদন নিসর্গ রাগ, সংগীত, নৃত্য, আবৃত্তি পরিবেশনের মাধ্যমে বসন্তের রং ছড়িয়ে দেওয়া হয়। এ ছাড়াও বৈকালীন নিবেদনে আছে নাটক সিরাজদ্দৌলা ও মহারাজের আশীর্বাদ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলা ডিসিপ্লিনের শিক্ষকরা তারা বলেন, বসন্ত প্রকৃতির নবজাগরণের উৎসব, যা বাঙালির সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এমন আয়োজন আমাদের ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করে।

অনুষ্ঠানে বাংলা ডিসিপ্লিনের শিক্ষার্থী ও শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। শিক্ষার্থীরা বলেন, ‘এমন আয়োজন আমাদের মনের উচ্ছ্বাস বাড়িয়ে দেয়। বসন্তকে ঘিরে ক্যাম্পাসে যে আনন্দমুখর পরিবেশ তৈরি হয়, তা অসাধারণ।’বসন্তের আনন্দ ভাগাভাগি করতে বাংলা ডিসিপ্লিনের এই আয়োজন শিক্ষার্থীদের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে। ‘বসন্ত বর্তিকা’ ভবিষ্যতেও বাংলা বিভাগের ঐতিহ্য হিসেবে জাঁকজমকের সঙ্গে উদযাপিত হবে বলে আয়োজকরা জানান।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park