1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘ফেউ’ ওয়েব সিরিজের বিশেষ প্রদর্শনী

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

উম্মে উমামা রাত্রি স্টাফ রিপোর্টার

দ্য কেইউ মুভি ক্লাবের আয়োজনে চরকি অরিজিনাল ওয়েব সিরিজ ‘ফেউ’-এর বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ে। রাজনৈতিক সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিরিজটি পরিচালনা করেছেন সুকর্ন সাহেদ ধীমান। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী অডিটোরিয়ামে এই আয়োজন সম্পন্ন হয়।

সুন্দরবনের বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত এই সিরিজের বিশেষ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন সিরিজের অভিনয়শিল্পী ও কলাকুশলীরা।

সিরিজের অন্যতম অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান বলেন, “সুন্দরবনের যে অংশের কাহিনি সিরিজে দেখানো হয়েছে, সেখানে মানুষের জীবনযাত্রা ও স্থানীয় রাজনীতির প্রভাব তুলে ধরা হয়েছে। পরিচালক সুকর্ন সাহেদ ধীমান যখন গল্পটি ভাবেন, তখনই আমার সঙ্গে শেয়ার করেন। মূল কৃতিত্ব তাঁরই। প্রথম সিরিজের একটি আকর্ষণীয় দিক হলো, এতে ইতিহাসকে তুলে ধরা হয়েছে। দ্বিতীয় সিরিজটি আরও চমকপ্রদ হতে চলেছে। পুরো টিম অনেক পরিশ্রম করেছে, দর্শকদের ভালো লাগবে বলে আশা করি।”

সিরিজটি দর্শকদের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছে, জানতে চাইলে তিনি বলেন, “সব মিলিয়ে ভালোই সাড়া পাচ্ছি। সবাই এটি পছন্দ করছে বা করবে বলে আশা করছি। দ্বিতীয় সিজন আরও চমৎকার হবে।”

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park