1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনা বিশ্ববিদ্যালয়ে ল্যাব ব্যবস্থাপনা ও নিরাপত্তা প্রশিক্ষণ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শহিদুল্লাহ আল আজাদ, স্টাফ রিপোর্টার

খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে “ল্যাবরেটরি ম্যানেজমেন্ট অ্যান্ড সেফটি” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গবেষণামূলক কাজ ও শিক্ষার্থীদের হাতে-কলমে শেখার জন্য ল্যাব অপরিহার্য। সঠিক ব্যবস্থাপনা ও নিরাপদ ব্যবহার ল্যাবকে টেকসই রাখতে সাহায্য করবে। গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অবস্থান শক্তিশালী করতে হলে আধুনিক ল্যাব ব্যবস্থাপনার বিকল্প নেই।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক প্রফেসর ড. মো. এনামুল কবীর। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. এস এম তৌহিদুর রহমান।

দিনব্যাপী প্রশিক্ষণে চারটি টেকনিক্যাল সেশনে ল্যাব ব্যবস্থাপনার নীতি, ঝুঁকি চিহ্নিতকরণ, জরুরি পরিস্থিতি মোকাবিলা ও সম্পদ রক্ষণাবেক্ষণ বিষয়ে আলোচনা হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের ল্যাব টেকনিশিয়ান ও কর্মচারীরা এতে অংশ নেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park