1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে সুষ্ঠুভাবে শেষ হলো ঢাবি’র ভর্তি পরীক্ষা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে

উম্মে উমামা রাত্রি স্টাফ রিপোর্টার

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) উপকেন্দ্রে শনিবার (১৫ ফেব্রুয়ারি) ‘বিজ্ঞান’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা।

বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, রেভারেন্ড পলস হাই স্কুল এবং দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষার্থী শোভন বিশ্বাস, যিনি যশোর থেকে পরীক্ষা দিতে এসেছেন, জানান— “প্রশ্ন সহজ হয়েছে, যেমনটা চেয়েছিলাম। আশা করছি ভালো কিছু হবে।”

অভিভাবকরা জানান, তাদের সন্তানরা আগেও কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিলেও কাঙ্ক্ষিত ফল পাননি। তবে তারা সন্তানদের পাশে থাকার চেষ্টা করছেন।

অভিভাবক মনোয়ারা বেগম বলেন, “বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলো যদি সংশ্লিষ্ট বিভাগ অনুযায়ী অনুষ্ঠিত হতো, তাহলে আমাদের যাতায়াতের ঝামেলা কমতো।”

এদিকে, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ঢাবির তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিদ্যুৎ বিভাগ, গণমাধ্যমকর্মী, এলাকাবাসীসহ সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park