1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান কমিটির সভা অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক 

গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতিবছর শিক্ষকদের ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদানের লক্ষ্যে সংশ্লিষ্ট কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৩০ মিনিটে খুলনা বিশ্ববিদ্যালয়-এর প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। সভায় ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদানের ক্ষেত্রে আধুনিক ও যুগোপযোগী গাইডলাইন প্রণয়ন এবং ‘এমার্জিং ফ্যাকাল্টি অ্যাওয়ার্ড’-এর জন্য পৃথক গাইডলাইন তৈরির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় উপাচার্য বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ে গবেষণার অগ্রগতি এখন দৃশ্যমান। শিক্ষকদের নিরলস প্রচেষ্টায় গবেষণা ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় একটি শক্ত অবস্থান গড়ে তুলতে সক্ষম হয়েছে। তাঁদের অবদানকে যথাযথভাবে মূল্যায়ন ও উৎসাহিত করতেই ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এ ক্ষেত্রে যোগ্য ও উপযুক্ত অ্যাওয়ার্ডি মনোনয়নে সংশ্লিষ্টদের সঠিক দিকনির্দেশনা অনুসরণের আহ্বান জানান তিনি।

উপাচার্য আরও বলেন, শিক্ষার্থীদের মধ্যেও গবেষণামুখী প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। তাদের উৎসাহিত করতে মাস্টার্স ও পিএইচডি পর্যায়ে গবেষণা বরাদ্দের পাশাপাশি স্নাতক পর্যায়েও গবেষণা সহায়তা প্রদান করা হচ্ছে।

সভায় উপস্থিত থেকে মতামত দেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ আশরাফুল আলম, জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ গোলাম হোসেন, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর ড. রুমানা হক, কলা ও মানবিক স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ শাহজাহান কবীর, চারুকলা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম এবং গবেষণা ও উদ্ভাবনী কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. কাজী মোহাম্মদ দিদারুল ইসলাম।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park