
নিজস্ব প্রতিবেদক
খুলনাা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে মঙ্গলবার দুপুর ২টা ৩০ মিনিটে নগরীর সোনাডাঙ্গা নবপল্লী কমিউনিটি সেন্টারে সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক মাহিদুল ইসলাম শাহীন। তিনি সাংবাদিকদের একত্রিতভাবে কাজ করার গুরুত্ব এবং খুলনা অঞ্চলের পেশাদার সাংবাদিকতার মান উন্নয়নের ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, “আমরা সকল সাংবাদিকের অধিকার রক্ষা এবং তথ্যের স্বাধীন প্রচারের জন্য একত্রিতভাবে কাজ করব। সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত করা হবে।”
সাধারণ সম্পাদক নজরুল ইসলাম তার বক্তব্যে বলেন, “খুলনা মফস্বল প্রেসক্লাব সদস্যদের পেশাদারিত্ব, সততা এবং দায়িত্বশীলতার মাধ্যমে স্থানীয় সংবাদপত্র ও টেলিভিশনে মানসম্পন্ন সংবাদ পরিবেশন নিশ্চিত করবে। আমরা সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ এবং সহায়তা প্রদানেরও পরিকল্পনা করছি।”
সভা শেষে উপস্থিত সদস্যদের কণ্ঠভোটে মাহিদুল ইসলাম শাহীনকে সভাপতি, নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং মাজহারুল আলমকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়।
সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক মোসলে উদ্দিন, মফিজুর রহমান টুকু, মনিরুজ্জামান মনির, বরুণ কান্তি মণ্ডল, গাজী যুবায়ের আলম, শহিদুল ইসলাম, রাজিব হুমায়ূন রাজু, শাহ নেওয়াজ, গোলাম কিবরিয়া তুহিন, নিত্যানন্দ মহালদার, মারুফা বেগম, মনিরা বেগম, সোহেল রানা, শামীম আহমেদ, সরদার সাইদী হাসান বাবু, মো. আতিকুর গোলদার, কামরুল ইসলাম, মো. রিপন ফকির, মো. রোমেল, মো. বদরুজ্জামান খাকী, অজিত কুমার রায়, সাব্বির আহমেদ, মীর ফারুক হোসেন, মো. তমরিশ বিশ্বাস, বাবু অধিকারী, মো. ছাব্বির আহমেদ, আল আমিন, মো. রফিকুল ইসলাম টুকু, ইরানী পারভীন, মো. খায়রুজ্জামান মঈন এবং মো. রিপন হোসেন।
সভা শুরুর আগে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে অতিথিদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সভায় জানানো হয়েছে, আগামী ২৮ ফেব্রুয়ারি খুলনা মফস্বল প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
NGS/MMH