1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যোগদান করতে এসে চিকিৎসকদের প্রতিবাদে ফিরে গেলেন ডা. সুজাত আহমেদ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৩৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

খুলনা প্রতিনিধি

৬ এপ্রিল ২০২৫, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের (খুমেক) উপপরিচালক পদে যোগদান করতে এসে চিকিৎসকদের প্রতিবাদের মুখে ফিরে যেতে হয়েছে খুলনার সাবেক সিভিল সার্জন ডা. সুজাত আহমেদকে।

রোববার (৬ এপ্রিল) সকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বদলি আদেশ অনুযায়ী তিনি খুমেক হাসপাতালে যোগদানের জন্য এলে কর্মরত চিকিৎসকরা প্রতিবাদ শুরু করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তার যোগদান গ্রহণ না করে তাকে ফিরে যেতে বলেন।

সূত্র জানায়, করোনা পরীক্ষার ইউজার ফির দুই কোটি ৬১ লাখ টাকা আত্মসাতসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে ডা. সুজাত আহমেদের বিরুদ্ধে।

এর আগে ২০২৩ সালের ২৯ জুলাই তাকে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করা হয়। চলতি বছরের ২৫ মার্চ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে উপপরিচালক হিসেবে বদলি করে আদেশ জারি করে।

খুমেক হাসপাতালের পরিচালক ডা. মোহসিন আলী ফরাজী জানান, ডা. সুজাত আহমেদের যোগদানের খবরে চিকিৎসকরা তার কক্ষে জড়ো হয়ে প্রতিবাদ করেন। তারা ডা. সুজাতকে ‘স্বৈরাচারের দোসর’ ও ‘টিকা কেলেঙ্কারির অভিযুক্ত’ বলে অভিযোগ তোলেন।

তিনি বলেন, “চিকিৎসকরা আশঙ্কা প্রকাশ করেন, তার (ডা. সুজাত) যোগদানে হাসপাতালের প্রশাসনিক পরিবেশ অস্থির হয়ে পড়বে। চিকিৎসকদের আপত্তির কারণে তিনি (ডা. সুজাত) যোগদান না করেই ফিরে গেছেন।”

এদিকে একই আদেশে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বর্তমান উপপরিচালক ডা. মুহাম্মদ নূরুল ইসলামকে ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে বদলি করা হয়েছে। তিনি রবিবার (৬ এপ্রিল) হাসপাতাল থেকে ছাড়পত্র গ্রহণ করেছেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park