1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনা–মোংলা মহাসড়কের ফয়লা ব্রিজে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: মোটরসাইকেল আরোহী নিহত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

হারুন শেখ, বাগেরহাট প্রতিনিধি

খুলনা–মোংলা মহাসড়কের রামপাল উপজেলার ফয়লা ব্রিজে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম সালমান (২৮)। তিনি রামপাল পাওয়ার প্লান্টে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি খুলনা জেলার ফুলতলা উপজেলায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, ফয়লা ব্রিজের ওপর দিয়ে মোটরসাইকেলযোগে চলাচলের সময় একটি দ্রুতগতির পরিবহন মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সালমান সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেয়।

এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। নিহতের মরদেহ উদ্ধার করে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। দুর্ঘটনায় জড়িত যানবাহন শনাক্তের চেষ্টা চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। সালমানের আকস্মিক মৃত্যুতে তাঁর পরিবার, সহকর্মী ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা অব্যাহত রয়েছে এবং পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

NGS/MMH

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park