1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনা শিরোমণিতে নিসচা ও গণসেবা সংস্থার উদ্যোগে নিরাপদ সড়ক দিবস পালন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ২০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মামুন মোল্লা, খুলনা

“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি—কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই প্রতিপাদ্য নিয়ে খুলনার শিরোমণিতে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫। মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় যশোর-খুলনা মহাসড়কের শিরোমণি এলাকায় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) খানজাহান আলী থানা শাখা ও গণসেবা সংস্থার যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি, লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালিটি শেষে শিরোমণি গণসেবা সংস্থার নিজস্ব কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন গণসেবা সংস্থার সভাপতি আকলিমা খাতুন। নিরাপদ সড়ক চাই খানজাহান আলী থানা শাখার সভাপতি শেখ আব্দুস সালাম এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. লুৎফুর রহমান লিটন, খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতি শেখ বদর উদ্দিন, মিনা মুরাদ হোসেন, মোল্লা লিমন হোসেন, এস. এম. ইলিয়াস সরদার, ইমন চৌধুরী, মো. হাদিউজ্জামান, শেখ আলমগীর হোসেন, শেখ আশরাফুল আলম, শফিকুল ইসলাম, শেখ ইমদাদুল হক, শেখ খালিদ হোসেন, শেখ মহিবুল্লাহ, শেখ সিয়াম, শেখ আসাদ, রিফাত, তৌহিদুল ইসলাম, আসলাম শেখ, মোহাম্মদ আনিস, মোহাম্মদ বাচ্চু, বাহাউদ্দিন, ইলিয়াস হোসেন, মুসা শেখ ও পিয়াস প্রমুখ।

বক্তারা বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালক, যাত্রী, পথচারী ও প্রশাসনের সবাইকে একযোগে কাজ করতে হবে। তারা স্কুল-কলেজ পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার আহ্বান জানান এবং ট্রাফিক আইন মেনে চলার ওপর গুরুত্ব আরোপ করেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park