1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জিরোপয়েন্টসহ ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের দাবিতে খুলনা নাগরিক সমাজের স্মারকলিপি

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শেখ নাসির উদ্দিন, খুলনা

খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জিরোপয়েন্ট থেকে নিজ খামার বটতলা বাজার পর্যন্ত চলাচলের অনুপযোগী সড়ক দ্রুত সংস্কারের দাবিতে খুলনা নাগরিক সমাজ সড়ক ও জনপথ বিভাগের (সওজ) অতিরিক্ত প্রধান প্রকৌশলী, খুলনা সার্কেল মোঃ জাকির হোসেনের নিকট স্মারকলিপি দিয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর সাড়ে ১২টায় নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ বাবুল হাওলাদারের নেতৃত্বে নেতৃবৃন্দ ও ভুক্তভোগী এলাকাবাসী এ স্মারকলিপি প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন আইন ও অধিকার বাস্তবায়ন ফোরামের খুলনা বিভাগীয় সভাপতি এস এম দেলোয়ার হোসেন, খুলনা ডেভেলপমেন্ট সোসাইটি (কেডিএস)-এর চেয়ারম্যান আব্দুস সালাম শিমুল, নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক সাংবাদিক মাহাবুবুর রহমান মুন্না, সাংবাদিক শাহীন হাওলাদার, ভুক্তভোগী এলাকার পক্ষে অ্যাডভোকেট শেখ শাহাবুদ্দীন, মাওলানা মুফতি ক্বারী মাহদী হাসান কাউসারি, অ্যাডভোকেট বাহালুল করিম, মোঃ ইমরান হোসেনসহ অনেকে।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বটিয়াঘাটা উপজেলার জিরোপয়েন্ট থেকে ঠিকরাবন্দ হয়ে নিজ খামার বটতলা বাজার পর্যন্ত মহাসড়কের অংশটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এর ফলে শুধু স্থানীয় বাসিন্দারাই নয়, খুলনা ও সাতক্ষীরার হাজারো যানবাহন প্রতিদিন চরম ভোগান্তি পোহাচ্ছে। বর্ষা মৌসুমে গর্তে পানি জমে রাস্তা বিপজ্জনক হয়ে উঠছে। প্রতিদিন ছোট-বড় দুর্ঘটনা ঘটছে, যানবাহন বিকল হয়ে পড়ছে এবং মাঝে মাঝে রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। নারী, শিশু, বয়োবৃদ্ধ ও কোমলমতি শিক্ষার্থীরা প্রতিনিয়ত ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যে চলাফেরা করছেন।

স্মারকলিপিতে আরও অভিযোগ করা হয়, পূর্বের টেন্ডারের নিম্নমানের কাজের কারণে সড়কটি দ্রুত নষ্ট হয়ে যায় এবং প্রায় এক বছর ধরে চলাচলের অনুপযোগী অবস্থায় আছে। বর্তমান দুরবস্থা এখন ভয়াবহ আকার ধারণ করেছে। দ্রুত সংস্কারকাজ শুরু না হলে এ অঞ্চলের জনজীবন ও যান চলাচল আরও বিপর্যস্ত হবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park