1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনা সার্কিট হাউজ মাঠে ইদজামাত আয়োজনের প্রস্তুতি পরিদর্শন করলেন সিটি মেয়র

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ১৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

নিজস্ব প্রতিবেদক

 

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক আজ (শনিবার) সকালে সার্কিট হাউজ মাঠে আসন্ন ইদ-উল-আযহার প্রধান জামাত আয়োজনের প্রস্তুতি পরিদর্শন করেন।পরিদর্শনকালে সিটি মেয়র বলেন, ১৭ জুন সকাল আটটায় খুলনা সার্কিট হাউজ মাঠে ইদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। জামাত সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ইতোমধ্যে আয়োজনের জন্য সার্কিট হাউজ মাঠ প্রস্তুতের সকল কাজ প্রায় সম্পন্ন হয়েছে।

সাকিট হাউজ আমাদের ঐতিহ্যবাহী মাঠ। এই মাঠে প্রতি বছর দুইটি ইদের নামাজ খুলনার মানুষ আগ্রহের সাথে আদায় করে থাকেন। তিনি আরও বলেন, প্রতিকূল আবহাওয়া থাকলে খুলনা টাউন জামে মসজিদে সকাল আটটায় ইদের জামাত অনুষ্ঠিত হবে। সন্ধ্যার মধ্যে পশুর বর্জ্য অপসারণ করার পরিকল্পনা রয়েছে। এজন্য ৩১টি ওয়ার্ডে জনবল প্রস্তুত রয়েছে।

পরিদর্শনকালে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা, কেএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম, কেসিসির প্রধান প্রকৌশলী, জেলা প্রশাসনসহ কেসিসি’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park