1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

খুলনা সাহিত্য একাডেমির বহুমাত্রিক সাপ্তাহিক সাহিত্য আসর, আলোচনা সভা, প্রয়াত কবি-লেখকদের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
  • ২৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

এস এম দেলোয়ার হোসেন খুলনা

আজ সন্ধ্যায় খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট মোড়ে খুলনা সাহিত্য একাডেমির নিজস্ব কার্যালয়ে আয়োজন করা হয় এক ব্যতিক্রমধর্মী সাহিত্যিক মিলনমেলা। অনুষ্ঠানে বহুমাত্রিক সাপ্তাহিক সাহিত্য আসর, আলোচনা সভা, প্রয়াত কবি-লেখকদের স্মরণ সভা এবং অসুস্থ সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবৃত্তিকার স্মৃতি রেখা বিশ্বাস ও নাগরিক নেতা ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলুর শারীরিক সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা সাহিত্য একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি, বেতার ব্যক্তিত্ব অধ্যাপক শেখ আজিজুল ইসলাম টিপু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সংগঠক মোঃ জুবায়েদ হোসেন। সাধারণ সম্পাদক কবি ও আবৃত্তিকার মল্লিক জাহিদুল ইসলামের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন আধুনিক কবি ও সংগঠক কে. এম. সেলিম।

বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন:

কবি ও সাংবাদিক শেখ আবু আসলাম বাবু, বীর মুক্তিযোদ্ধা ও রম্য লেখক বি. এম. সোলায়মান, কবি ও সংগঠক সাইফুর মিনা, নাট্যশিল্পী ও আবৃত্তিকার রিপন আহমেদ, এ্যাডভোকেট ও কবি জিনারুল ইসলাম, কবি ও ছড়াকার আসাদুজ্জামান রানা, মাওলানা কবি মনিরুজ্জামান আকন, কবি ও সাংবাদিক সাইফুল্লাহ বাবু, সাহিত্য মোদী রফিকুল হাসান মুন্না

অর্ধ শতাধিক কবি, সাহিত্যিক, শিল্পী ও সৃজনশীল মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে খুলনার প্রয়াত কবি-লেখকদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিচারণ করেন অধ্যাপক শেখ আজিজুল ইসলাম টিপু।

স্মরণ সভার পাশাপাশি অসুস্থ সাংস্কৃতিক ব্যক্তিত্ব স্মৃতি রেখা বিশ্বাস ও ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলুর দ্রুত রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করা হয়।

অনুষ্ঠানটি খুলনার সাহিত্য অঙ্গনের প্রাণচাঞ্চল্য এবং সাংস্কৃতিক ঐক্য প্রদর্শনের একটি অনন্য উদাহরণ হয়ে উঠেছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park