
কাজী মিজানুর রহমান খুলনা
পবিত্র মাহে রমজান উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশন ৩১ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২১ মার্চ) শুক্রবার বিকাল ৪টায় হাজী আব্দুল মালেক ইসলামিয়া কলেজ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
৩১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী আফসার উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিন আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এডভোকেট এস এম শফিকুল আলম মনা। প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সদর থানা বিএনপির সভাপতি কেএম হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহম্মেদ ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন।
প্রধান অতিথি ও প্রধান বক্তা মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন এবং নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে হবে। নেতৃবৃন্দ আরও বলেন, জাতীয় নির্বাচন সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং দলীয় শৃঙ্খলা বজায় রাখতে হবে।
এছাড়াও বক্তব্য দেন খুলনা মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমন, সদর থানা বিএনপির সদস্য মোঃ হুমায়ুন কবীর চৌধুরী, মোঃ শহীদ খান, মোহাম্মদ আসাদুজ্জামান, মোঃ মইনুল ইসলাম কিরণ ও ৩১ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মোহাম্মদ মোখলেসুর রহমান।
দোয়া ও ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন হাজী আব্দুল মালেক জামে মসজিদের পেশ ইমাম। তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করেন।