1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনা সিটি নির্বাচনে জালিয়াতির অভিযোগে ফল বাতিল চেয়ে আদালতে ইসলামী আন্দোলনের মামলা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শেখ মোঃ নাসির উদ্দীন, খুলনা

খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল জালিয়াতিপূর্ণ দাবি করে তা বাতিলের আবেদন জানিয়ে আদালতে মামলা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির মেয়র প্রার্থী হাফেজ মাওলানা অধ্যক্ষ আব্দুল আউয়াল রবিবার (১৮ মে) দুপুরে খুলনার যুগ্ম জেলা জজ আদালত-১ ও নির্বাচনী ট্রাইব্যুনালে এই মামলা দায়ের করেন।

২০২৩ সালের ১২ জুন অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তালুকদার আব্দুল খালেককে ১,৫৪,৮২৫ ভোটে বিজয়ী এবং ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুল আউয়ালকে ৬০,০৬৪ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অর্জনকারী হিসেবে দেখানো হয়। মামলার আরজিতে অভিযোগ করা হয়, ভোটের দিন হাতপাখা প্রতীকের এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়, সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে ভোট লুট এবং জালিয়াতির মাধ্যমে ফলাফল নিয়ন্ত্রণ করা হয়।

আবেদনে দাবি করা হয়, “নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হলে হাতপাখা প্রতীকের প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হতেন।” সিটি কর্পোরেশন নির্বাচন বিধিমালা ২০২১-এর ৯১ বিধির আওতায় দাখিল করা মামলায় প্রকৃত বিজয়ীকে জয়ী ঘোষণা এবং বর্তমান ফলাফল বাতিলের অনুরোধ জানানো হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করে আগামী ২৮ মে শুনানির দিন ধার্য করেছেন।

মামলা দায়েরের সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর ও মেয়র প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, খুলনা মহানগর সভাপতি মুফতি আমানুল্লাহ, সিনিয়র সহ-সভাপতি শেখ মোহা. নাসির উদ্দিন, সহ-সভাপতি আলহাজ্ব আবু তাহের, সেক্রেটারি মুফতি ইমরান হোসাইন, যুব, ছাত্র ও শ্রমিক অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ বিশিষ্ট নেতারা।

ইসলামী আন্দোলন নেতারা বলেন, “জনগণের ভোটাধিকার হরণ করে আরেকজনকে বিজয়ী ঘোষণা করা গণতন্ত্র ও ন্যায়ের প্রতি চরম অবমাননা।” তারা সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানান।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park