
নিজস্ব প্রতিবেদক
খুলনা মহানগরীর খালিশপুর থানার অন্তর্গত ১২ নং ওয়ার্ড ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে। ২৪ আগস্ট রবিবার রাত প্রায় ৯:৩০ মিনিটে বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের নির্দেশক্রমে খালিশপুর থানা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে নবগঠিত কমিটি অনুমোদিত হয়।
নবগঠিত কমিটিতে মোঃ সাদমান সিদ্দিকী আহ্বায়ক, আলি ইসলাম আসিফ সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং দিদারুল ইসলাম তামিম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া মোট ৩৩ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটি অনুমোদনের পর আহ্বায়ক মোঃ সাদমান সকল সদস্যদের উদ্দেশ্যে বলেন, “আজকের এই দিনে আমরা একটি নতুন অধ্যায় শুরু করছি। আমাদের লক্ষ্য হবে ছাত্রদলকে শক্তিশালী করা, ন্যায় ও অধিকার প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখা, এবং শিক্ষার আলো ছড়ানো। আমি আশা করি, সকল সদস্য একতা বজায় রেখে আমাদের লক্ষ্য পূরণে কাজ করবেন।”
সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলি ইসলাম আসিফ বলেন, “নতুন কমিটির সঙ্গে যুক্ত হয়ে আমরা দায়িত্বের যাত্রা শুরু করেছি। আমাদের কমিটি যেন উদাহরণ হয়ে দাঁড়ায়, সেই লক্ষ্য নিয়ে আমরা একসাথে কাজ করব। শিক্ষার্থীদের উন্নয়ন এবং যুবসমাজের কল্যাণে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।”
উক্ত কমিটি গঠন অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতা-কর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। নবগঠিত কমিটি আগামী সময়ে ওয়ার্ডের ছাত্র সংগঠনকে শক্তিশালী করতে এবং যুবসমাজের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।