
শেখ মোঃ নাসির উদ্দীন, খুলনা:
শুক্রবার (১৪ মার্চ) দুপুর আড়াইটায় পাওয়ার হাউস মোড়স্থ আইএবি মিলানায়তনে নগর সভাপতি মুফতি আমানুল্লাহর সভাপতিত্বে ও নগর সেক্রেটারি মুফতি ইমরান হোসাইন এর পরিচালনায় নির্বাচন পরিচালনা কমিটি গঠনের লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা ২ আসনে আগামী জাতীয় নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবে শেখ মোঃ নাসির উদ্দীন, যুগ্ম আহ্বায়ক হিসেবে আব্দুস সালাম, আলহাজ্ব আবু তাহের, সমন্বয়কারী হিসেবে মুফতি ইমরান হোসেন, যুগ্ম সমন্বয়কারী হিসেবে মোঃ নূরুরুজ্জামান বাবুল, মোঃ ইমরান হোসেন মিয়া, আলাউদ্দীন সরদার, সহ সমন্বয়কারী হিসেবে মোল্লা রবিউল ইসলাম তুষার,
আব্দুর রশীদ, হাবীবুল্লাহ মেসবাহ, ইঞ্জিনিয়ার হায়দার আলী, অর্থ সমন্বয়কারী হিসেবে হাদিসুর রহমান তুষার, সদস্য হিসেবে মাওলানা আব্বাস আমীন, মোঃ হুমায়ুন কবীর, গণসংযোগ সমন্বয়কারী হিসেবে মোঃ সাইফুল ইসলাম, সদস্য হিসেবে মোঃ মঈন উদ্দিন, শাকির হোসেন, সেন্টার সমন্বয়কারী হিসেবে গাজী ফেরদৌস সুমন, পোলিং এজেন্ট সমন্বয়কারী হিসেবে খালিদ সাইফুল্লাহ, যোগাযোগ সমন্বয়কারী হিসেবে মেহেদী হাসান সৈকত, মহিলা ভোটার সমন্বয়কারী হিসেবে আবুল কাশেম, আইন সমন্বয়কারী হিসেবে অ্যাডভোকেট কামাল হোসেন, প্রশাসন সমন্বয়কারী হিসেবে আলহাজ্ব আকবর আলী পাঠান, প্রচার সমন্বয়কারী হিসেবে নাজমুল ইসলাম, প্রকাশনা সমন্বয়কারী হিসেবে মুফতী শামীম সাইফী, সাব্বির আহমদ, স্বেচ্ছাসেবক সমন্বয়কারী হিসেবে আঃ মান্নান সরদার, সদস্য হিসেবে মোঃ আব্দুল মান্নান, আশরাফুল ইসলাম লিটন এর নাম ঘোষণা করা হয়। এদিনের অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা সদর ও সোনাডাঙ্গা থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নগর সভাপতি মুফতি আমানুল্লাহ বলেন, আগামী নির্বাচনে সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত, ধর্ষণমুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি কল্যাণময় ইসলামী সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।