
শেখ নাসির উদ্দিন, খুলনা:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী ও মহানগর সভাপতি আলহাজ মুফতী আমানুল্লাহ মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় ভোটারদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করেছেন।
সদর থানার ২৪ ও সোনাডাঙ্গা থানার ১৮ নম্বর ওয়ার্ডের কাশেম নগর, শেরেবাংলা রোড, গল্লামারী ও আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় তিনি ব্যবসায়ী, শ্রমজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দলের পক্ষ থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বার্তা পৌঁছে দেন।
গণসংযোগকালে মুফতী আমানুল্লাহ বলেন, “দলের নির্দেশেই আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। আপনাদের ভালোবাসা নিয়েই নির্বাচনে অংশগ্রহণ করব। জনগণের দুঃখ-দুর্দশা ও ন্যায্য দাবি সংসদে তুলে ধরব। ইসলামী আন্দোলনের লক্ষ্যই হলো জনকল্যাণ, ন্যায় ও সমতার ভিত্তিতে সমাজ গঠন। এখানে বৈষম্য ও দুর্নীতির কোনো স্থান থাকবে না।” এ সময় এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গণসংযোগ কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে। উপস্থিত জনতা হাতপাখা প্রতীকের পক্ষে বিভিন্ন শুভেচ্ছা ও সমর্থন জানান।
গণসংযোগে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের সিনিয়র সহসভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শেখ মো. নাসির উদ্দিন, সমন্বয়কারী মুফতী ইমরান হোসাইন, গণসংযোগ সমন্বয়কারী মো. সাইফুল ইসলাম, থানার সহসভাপতি আব্দুল মান্নান, আলহাজ নজরুল ইসলাম, জিএম মুরাদ, মোহাম্মদ সাখাওয়াত হোসেন, মো. লাবলু, আব্দুর রাজ্জাক, মো. তাহের আলী, মো. কিবরিয়া, মো. রুস্তম আলী, মো. জাহিদ সরদার, মো. আল আমিন, মো. আবু হানিফ, মো. মোত্তালিব, মো. হেদায়েত, মোহাম্মদ হোসেন, মোহাম্মদ শহিদুল গাজী, এস এম গিয়াস উদ্দিন, মো. সাইদুল, মো. আব্দুল হালিম, মো. মাশরাফি, শাহরিয়ার নাফিস, নুরুল করিম, মিরাজুল ইসলাম ও শেখ মাশরাফিসহ স্থানীয় নেতাকর্মীরা।