
শেখ নাসির উদ্দিন, খুলনা:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী ও খুলনা মহানগর সভাপতি আলহাজ মুফতি আমানুল্লাহ শুক্রবার (২৪ অক্টোবর) সকালে ২৭ নম্বর ওয়ার্ডের মিস্ত্রীপাড়া বাজার, তৎসংলগ্ন এলাকা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় করেছেন।
ব্যবসায়ী, শ্রমজীবী ও নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময়কালে মুফতি আমানুল্লাহ বলেন, “দলের নির্দেশেই আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। আপনাদের ভালোবাসা ও সমর্থন নিয়েই নির্বাচনে অংশগ্রহণ করব। জনগণের দুঃখ-দুর্দশার কথা সংসদে তুলে ধরব। আমাদের রাজনীতি হবে জনকল্যাণমুখী—যেখানে থাকবে না কোনো বৈষম্য বা দুর্নীতি।” গণসংযোগে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো এলাকা।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের সিনিয়র সহ-সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শেখ মো. নাসির উদ্দিন, গণসংযোগ সমন্বয়কারী মো. সাইফুল ইসলাম, থানার সহ-সভাপতি আব্দুল মান্নান, সেক্রেটারি ফেরদৌস গাজী সুমনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
পরে মুফতি আমানুল্লাহ ৩০ নম্বর ওয়ার্ডের চানমারি বাজারের মোহাম্মদিয়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন এবং মুসল্লিদের সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন মহানগর সেক্রেটারি মুফতি ইমরান হোসাইন, জয়েন্ট সেক্রেটারি মাওলানা দ্বীন ইসলাম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মো. ইমরান হোসেন মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মো. মইন উদ্দিন, সদর থানার সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক মো. ইলিয়াস হোসেন, ৩০ নম্বর ওয়ার্ড সভাপতি মো. আফজাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সন্ধ্যায় তিনি ২৮ নম্বর ওয়ার্ডের মাওলার বাড়ি মোড়, বড় খালপাড়, ছোট খালপার পশ্চিম টুটপাড়া এলাকায়ও গণসংযোগ ও মতবিনিময় করেন।