1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনা-২ আসনে হাতপাখা প্রার্থী মুফতী আমানুল্লাহ’র গণসংযোগ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শেখ মো. নাসির উদ্দিন, খুলনা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকধারী প্রার্থী ও খুলনা মহানগর সভাপতি আলহাজ মুফতী আমানুল্লাহ বুধবার (২৪ সেপ্টেম্বর) ব্যাপক গণসংযোগ চালান।

সন্ধ্যায় তিনি সোনাডাঙ্গা থানার ১৬ নম্বর ওয়ার্ডের সুইচগেট, মোস্তফার মোড়, মন্দিরের মোড়, রায়েল মহলসহ বিভিন্ন এলাকায় ব্যবসায়ী, শ্রমজীবী ও নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি দলের নির্বাচনী বার্তা জনগণের কাছে পৌঁছে দেন।

গণসংযোগকালে মুফতী আমানুল্লাহ বলেন, “দলের নির্দেশেই আমি আপনাদের কাছে এসেছি। আপনাদের ভালোবাসা নিয়েই নির্বাচনে অংশ নেবো। আপনাদের দুঃখ-দুর্দশার কথা সংসদে তুলে ধরবো। আমাদের প্রতিটি কাজ হবে জনকল্যাণমুখী। সমাজে বৈষম্য ও দুর্নীতির কোনো স্থান থাকবে না।” এ সময় এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গণসংযোগ কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে।

গণসংযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের সিনিয়র সহসভাপতি শেখ মো. নাসির উদ্দিন, মো. কবির হোসেন হাওলাদার, মো. মেহেদী হাসান সৈকত, মাওলানা ইকবাল মাহমুদ, মো. বশির হোসেন মুন্সী, মোহাম্মদ সাব্বির আহমেদ, মোহাম্মদ আমিনুর ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park