1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনা–৪ আসনে সাধারণ মানুষের অভিযোগ গ্রহণে এমপির হটলাইন চালু

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

খুলনা প্রতিনিধি

খুলনা–৪ আসনের সাধারণ জনগণের সমস্যা সরাসরি শোনার জন্য একটি হটলাইন চালু করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।

রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলার বাসিন্দারা এখন থেকে জমি সংক্রান্ত বিরোধ, চাঁদাবাজি, হুমকি, রাজনৈতিক হয়রানি, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান–সংক্রান্ত যেকোনো সমস্যা এই হটলাইনে জানাতে পারবেন। হটলাইন নম্বরটি হলো ০১৯৭৩-৬৬৭৪৬৬।

আজিজুল বারী হেলাল বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিত করাই তার দায়িত্ব। তিনি বলেন, “যদি কেউ অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত হন, হুমকির শিকার হন বা হয়রানির মুখে পড়েন, তাহলে সরাসরি আমাকে জানান। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে।”

তিনি আরও বলেন, চাঁদাবাজি, জমি দখল বা রাজনৈতিক প্রভাব খাটিয়ে কাউকে নির্যাতনের চেষ্টা করা হলে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হবে বলেও জানান তিনি।

এই উদ্যোগকে স্বাগত জানিয়ে রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়ন বিএনপি নেতা মহিতোষ ভট্টাচার্য বলেন, এই হটলাইন সাধারণ মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ সহায়তার পথ খুলে দিয়েছে। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এতে উপকৃত হবে বলে তিনি মনে করেন।

তেরখাদা উপজেলার আজগড়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাবেক সদস্য এসকেন শেখ বলেন, সাধারণ মানুষের সমস্যা সরাসরি শোনার এই উদ্যোগ ইতিবাচক। তিনি আশা প্রকাশ করেন, এর মাধ্যমে এলাকার মানুষের ভোগান্তি কমবে। এমপি আজিজুল বারী হেলাল জানান, এই নম্বরে শুধু অভিযোগ নয়, এলাকার উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট পরামর্শও দেওয়া যাবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park