1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনা-৬: বিএনপির মনোনয়ন প্রত্যাশী রফিকুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ২১২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ শফিয়ার রহমান, পাইকগাছা, খুলনা

খুলনা-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী রফিকুল ইসলাম রফিক শুক্রবার দিনব্যাপী পাইকগাছা উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। অনুষ্ঠানের মাধ্যমে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রস্তাবনা জনসাধারণের মধ্যে পৌঁছে দেন।

রফিকুল ইসলাম রফিক দেলুটী ইউনিয়নের ফুলবাড়ি বাজার, দারুন মল্লিক, নোয়াই বাজার, বিগরদানাসহ উপজেলার বিভিন্ন স্থান পরিদর্শন করেন এবং স্থানীয় মানুষদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সেচ্ছাসেবক দলের নেতা জিএম ফারুক হোসেন, উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক শেখ হাবিবুর রহমান, বিএনপি নেতা মোঃ তোফা, ইমরান হোসেন, ইউনিয়ন সেচ্ছাসেবক দল নেতা মোঃ আক্তার হোসেন, শহিদুল ইসলাম, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ মোশারফ হোসেন, ব্যাংকার প্রশান্ত কুমার দাশ, আব্দুর রাজ্জাক, ছাত্রনেতা জিয়ারুল ইসলাম ও তেজেন মন্ডল সহ অন্যান্য দলীয় নেতাকর্মী।

রফিকুল ইসলাম রফিক গণসংযোগকালে স্থানীয়দের সঙ্গে ভোটার সমস্যার বিষয়ে মতবিনিময় করেন এবং বিএনপির ৩১ দফা প্রস্তাবনা তুলে ধরেন। তিনি বলেন, “আমরা চাই দেশের সুশাসন ও জনগণের কল্যাণ নিশ্চিত হোক। এই গণসংযোগ ও লিফলেট বিতরণের মাধ্যমে আমরা জনগণের কাছে আমাদের পরিকল্পনা ও নীতি পৌঁছে দিচ্ছি।”

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park