1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খেলাধুলার মাধ্যমে সমাজ থেকে অশুভ শক্তি দূর করতে হবে: উপদেষ্টা আসিফ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নাটোর প্রতিনিধি

নাটোরে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, “খেলাধুলার মাধ্যমে সমাজ থেকে মাদকাসক্তি ও অশুভ সবকিছু দূর করতে হবে।” দেশের সব স্টেডিয়ামকে খেলাধুলার উপযোগী করে গড়ে তোলা এবং সেগুলোর সঠিক ব্যবহার নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

শনিবার সকাল সাড়ে ১০টায় শহরের কানাইখালী এলাকায় নাটোর সদর উপজেলাসহ জেলার ১৪টি মিনি স্টেডিয়ামের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেন, “শুধু স্টেডিয়াম উদ্বোধন করলেই হবে না, এর যথাযথ ব্যবহারও নিশ্চিত করতে হবে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে উপজেলা পর্যায়ে মাঠগুলো থেকে জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি সম্ভব।”

তিনি জানান, সারাদেশে প্রায় ১৫০টি মিনি স্টেডিয়ামের কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে। অবশিষ্ট উপজেলাগুলোর কাজ দ্রুত শেষ করতে সরকার উদ্যোগ নিয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুর-উল-আলম, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার আমজাদ হোসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াতসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park