
রাজু হাওলাদার খুলনা
গণতন্ত্র ও বাক স্বাধীনতা প্রতিষ্ঠায় জিয়াউর রহমান শীর্ষক আলোচনা সভা ২৯ মে বৃহস্পতিবার বিকাল ৪ টায় খুলনা প্রেসক্লাবে ব্যাংকুয়েট হলে মহান স্বাধীনতার ঘোষক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাংলাদেশ বহু দলীয় গণতন্ত্রের প্রবর্তক বাংলাদেশ প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনার সভাপতিত্বে শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি ছিলেন শামসুজ্জামান দুদু ভাইস চেয়ারম্যান বিএনপি। বিশেষ অতিথি ছিলেন আজিজুল বারী হেলাল তথ্য বিষয়ক সম্পাদক বিএনপির জাতীয় নির্বাহী কমিটি, বাবু জয়ন্ত কুমার কুন্ডু সহ সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগ বিএনপি জাতীয় নির্বাহী কমিটি, আলী আসগর লবি সাবেক সংসদ সদস্য, বক্তব্য রাখেন মোঃ মনিরুজ্জামান মন্টু আহবায়ক খুলনা জেলা বিএনপি, মোঃ শফিকুল আলম তুহিন সাধারণ সম্পাদক খুলনা মহানগর বিএনপি।