1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

গণভোট উপেক্ষা করা হলে জাতীয় নির্বাচন সংকটে পড়তে পারে: জামায়াত সেক্রেটারি জেনারেল

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মো. মামুন মোল্লা, খুলনা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটের দাবি কোনো রাজনৈতিক দলের চাপের মুখে উপেক্ষা করা হলে জাতীয় নির্বাচন চরম সংকটের মুখে পড়তে পারে। তাই অবিলম্বে ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের জন্য আদেশ জারি এবং গণভোটের তারিখ ঘোষণা করা জরুরি।

তিনি বলেন, জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাবিত জুলাই সনদের ভিত্তিতে গণভোটের রূপরেখা ইতোমধ্যে তৈরি হয়েছে। বিএনপি ছাড়াও অন্যান্য দলের ‘নোট অব ডিসেন্ট’ থাকলেও এখন নতুন করে কোনো আপত্তি বা সংশোধন যুক্ত করা যাবে না—এটাই জনগণের গণদাবি।

শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় খুলনা-৫ আসনের ফুলতলা উপজেলার ৪নং ফুলতলা ইউনিয়নের যুগ্নীপাশায় স্থানীয় ৮নং ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, রাজনৈতিক সংকট নিরসনে পারস্পরিক আলোচনার প্রস্তাবকে জামায়াতে ইসলামী স্বাগত জানায়। ইতিপূর্বে দলটি বিএনপিসহ সব রাজনৈতিক দলকে আলোচনায় বসে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছিল। তবে, এই প্রক্রিয়ায় সরকারকেই মধ্যস্থতার ভূমিকা নিতে হবে। জামায়াতে ইসলামী সরকারের সঙ্গে সহযোগিতা করতেও প্রস্তুত রয়েছে। তিনি আরও বলেন, সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। তাই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই গণভোটের তফসিল ঘোষণা করা অপরিহার্য। জাতীয় স্বার্থে, ঐক্যের স্বার্থে ‘নোট অব ডিসেন্ট’ ছাড়া গণভোটের প্রস্তুতি নেওয়া জরুরি।

সাবেক এমপি পরওয়ার বলেন, জামায়াতে ইসলামী সরকারের ঘোষিত ২০২৬ সালের ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে অংশ নিতে প্রস্তুত। এজন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, গণহত্যাকারীদের বিচার এবং ফ্যাসিস্টদের দোসরদের বিচারের দাবি জানান তিনি।

সভায় সভাপতিত্ব করেন সৈয়দ আবু জাফর এবং সঞ্চালনা করেন শেখ জিয়াউর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি গাউসুল আজম হাদী, জেলা কর্মপরিষদ সদস্য শেখ সিরাজুল ইসলাম ও অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্লা, উপজেলা আমীর মাওলানা আব্দুল আলীম মোল্লা, উপজেলা সেক্রেটারি মাওলানা সাইফুল হাসান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি আলী আকবর মোড়ল, উপজেলা কর্মপরিষদ সদস্য ড. আজিজুল হক, ছাত্রশিবির খুলনা জেলা উত্তর শাখার এইচআরডি সম্পাদক হুসাইন আহম্মেদ, জেলা পাঠাগার সম্পাদক বোরহান হোসেন, ফুলতলা থানা সভাপতি আব্দুর রহীম, ইউনিয়ন আমীর মাস্টার মফিজুল ইসলাম ও সেক্রেটারি হাফেজ আল আমীন প্রমুখ।

পরে রাত সাড়ে ৯টায় আটরা-গিলাতলা ইউনিয়নের মশিয়ালী দক্ষিণপাড়ায় ১নং ওয়ার্ডের উদ্যোগে আরেকটি ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন মিয়া গোলাম পরওয়ার। এ সভায় সভাপতিত্ব করেন মাওলানা রবিউল ইসলাম এবং পরিচালনা করেন কামাল হোসেন। দ্বিতীয় সমাবেশে তিনি বলেন, জুলাই সনদের আলোকে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের পর নির্বাচন অনুষ্ঠিত হলে তা সর্বমহলে গ্রহণযোগ্য হবে। ২৪-এর গণআন্দোলনের মতো এবারও দুর্নীতির বিরুদ্ধে ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে প্রথম কাজ হবে বিদ্যমান শিক্ষাব্যবস্থার সংস্কার এনে সবার শিক্ষার সুযোগ নিশ্চিত করা। দ্বিতীয় কাজ হবে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এবং বৈষম্যহীন সমাজ গঠন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park