1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ম ও আদর্শে স্মরণীয় হয়ে থাকবেন অধ্যক্ষ মোল্লা সাকায়েত হোসেন। নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার

গণরায় উপেক্ষার পরিণতি কখনোই ভালো হয় না: ইসলামী আন্দোলনের নায়েবে আমীর আব্দুল আউয়াল

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শেখ নাসির উদ্দীন, খুলনা প্রতিনিধি

গণরায় উপেক্ষার পরিণতি কখনোই ভালো হয় না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর হাফেজ মাওলানা অধ্যক্ষ আব্দুল আউয়াল, খলিফা পীর সাহেব চরমোনাই (রহ.)।

শনিবার (২৫ জুলাই) বিকেল ৩টায় খুলনা নগরীর গ্র্যান্ড দরবার পার্টি সেন্টারে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের মজলিসে শুরার অধিবেশন ও নগর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের প্রেক্ষাপট তৈরি হয়েছিল গণরায়কে অবজ্ঞা করার কারণে। চব্বিশের গণঅভ্যুত্থানের পাটাতনও নির্মিত হয়েছে গণরায়কে উপেক্ষা করার কারণে। ইতিহাস সাক্ষী, গণরায় উপেক্ষার পরিণতি কখনোই ভালো হয় না। তাই সরকারকে বলব, গণভোটের রায় বাস্তবায়ন করুন। আইনি মারপ্যাঁচ, কথার ফুলঝুরি কিংবা রাজনৈতিক স্বার্থে গণভোটের রায় উপেক্ষা করবেন না।”

খুলনা মহানগর সভাপতি আলহাজ মুফতি আমানুল্লাহর সভাপতিত্বে এবং নগর সেক্রেটারি মুফতি ইমরান হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ শেখ ফজলে বারী মাসউদ। বিশেষ অতিথি ছিলেন দলের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মুফতি আহমদ আবদুল জলিল এবং প্রভাষক মাওলানা আব্দুল্লাহ ইমরান।

প্রধান বক্তার বক্তব্যে শেখ ফজলে বারী মাসউদ বলেন, “জুলাই সনদের ভিত্তিতে গণভোট অনুষ্ঠিত হয়েছিল। নির্বাচনের আগে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল এ বিষয়ে অবস্থান নিয়েছিল। তাই গণরায়কে সম্মান জানিয়ে সংশ্লিষ্ট সিদ্ধান্ত বাস্তবায়ন করা উচিত।”

তিনি বিএনপির শীর্ষ নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “রাজনীতিতে অসততা ও শঠতার স্থান নেই। গণরায়কে সম্মান জানিয়ে নির্বাচনের আগে নেওয়া রাজনৈতিক অবস্থানে অটল থাকুন।”

সম্মেলনে সহ-সভাপতি শেখ মো. নাসির উদ্দিন, আলহাজ আবু তাহের, হাফেজ আব্দুল লতিফ, জয়েন্ট সেক্রেটারি মাওলানা দ্বীন ইসলাম, সহকারী সেক্রেটারি মো. ইমরান হোসেন মিয়া, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম ভূঁইয়া, দপ্তর সম্পাদক মাওলানা ইকবাল মাহমুদ, অর্থ ও প্রকাশনা সম্পাদক মো. হুমায়ুন কবির, প্রশিক্ষণ সম্পাদক মুফতি ইসহাক ফরীদি, ছাত্র ও যুববিষয়ক সম্পাদক গাজী ফেরদাউস সুমন, শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মো. মঈন উদ্দিন ভূঁইয়া, আইন ও মানবাধিকারবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কামাল হোসেন, কৃষি ও শ্রমবিষয়ক সম্পাদক মোল্লা রবিউল ইসলাম তুষার, মহিলা ও পরিবারকল্যাণ সম্পাদক কারী মো. জামাল উদ্দিন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মাওলানা নাসিম উদ্দিন, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জি এম কিবরিয়া, সংখ্যালঘুবিষয়ক সম্পাদক বন্দ সরোয়ার হোসেন, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক আলহাজ মো. বাদশা খান, স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক আলহাজ মারুফ হোসেনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

অধিবেশন শেষে আগামী ২০২৭-২০২৮ সেশনের জন্য আলহাজ মুফতি ইমরান হোসাইনকে সভাপতি এবং মাওলানা দ্বীন ইসলামকে সেক্রেটারি করে খুলনা মহানগর কমিটি ঘোষণা করা হয়।

NGS/MMH

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park