1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

গণসংযোগে জনতার ঢল: নিউমুরিং বড় মাঝিপাড়ায় জামায়াত প্রার্থীর উষ্ণ অভ্যর্থনা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

বিশেষ সংবাদদাতা, চট্টগ্রাম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম-১১ আসনের সংসদীয় এমপি পদপ্রার্থী সফিউল আলমের নেতৃত্বে নিউমুরিং বড় মাঝিপাড়া মসজিদে অনুষ্ঠিত গণসংযোগ ও সংক্ষিপ্ত আলোচনা সভায় বিপুল সংখ্যক মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

সভায় সফিউল আলম আগামীর উন্নত ও সুসংগঠিত বাংলাদেশ গড়ার স্বপ্ন ব্যক্ত করেন এবং দেশের সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তাঁর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী অ্যাডভোকেট সাহেদ আলী, থানা যুব বিভাগের দায়িত্বপ্রাপ্ত ফখরুল ইসলাম, ওয়ার্ড সভাপতি ওমর ফারুক, গণ্যমান্য নেতা জিএম রাসেল, আব্দুর রহমান বিশ্বাস ও মোঃ মিজান খান।

গণসংযোগকালে নেতৃবৃন্দ মসজিদ সংলগ্ন এলাকার জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে মানুষের দাবি-দাওয়া পূরণের অঙ্গীকার ব্যক্ত করেন। অংশগ্রহণকারীরা জানান, তারা দেশ-জুড়ে পরিবর্তনের প্রত্যাশায় জামায়াত প্রার্থীদের প্রতি আস্থা রাখছেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park