
মোঃ শফিয়ার রহমান খুলনা পাইকগাছা প্রতিনিধি
দেশের চলমান পরিস্থিতিতে খুলনার পাইকগাছার গদাইপুর ইউনিয়ন ব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের ও সকল শ্রেণীর মানুষের জান-মালের নিরাপত্তায় মাঠে নেমেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন নেতাকর্মীরা।
রোববার রাতব্যাপী উপজেলার গদাইপুর ইউনিয়নের সাধুকা পাড়া, মালো পাড়া, ঋষিপাড়া, মঠবাটি পুজা মন্দির সহ সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘরে নিজেরা পাহারা বসিয়ে নিরাপত্তা নিশ্চিত করছেন তারা।
নিরাপত্তা কর্মীরা জানান, হিন্দু মুসলমান ভাই ভাইয়ের সম্পর্কের দীর্ঘদিনের এই ঐতিহ্য আমরা কোনোমতেই নষ্ট হতে দেব না। আমরা মিলে মিশে বসবাস করে এ ইউনিয়নের সাম্প্রদায়িক ঐতিহ্যকে আরও সুদৃঢ় করতে চাই।
তারা আরও জানান, আমাদের হিন্দু ভাইদের ওপর যেন কোনো ধরনের আক্রমণ বা নির্যাতন না হয়, সেজন্য আমরা সবাই মিলে পাহারা দিচ্ছি। আমরা সচেতন আছি যেন কোন ধরনের কোনো ঝামেলা না হয়। দেশে এখন একটি ক্রান্তিকাল চলছে। আমরা হিন্দু মুসলিম ভাই ভাই, তাদের মন্দির ব্যবসা প্রতিষ্ঠান বাসা বাড়ি পাহারা দেওয়ার জন্য আমরা এলাকাবাসী সবাই এক হয়েছি এবং আমরা রাতভর পাহারা দিচ্ছি।
সনাতন ধর্মাবলম্বীদের জান-মালের নিরাপত্তায় রাতভর পাহারায় ছিলেন গদাইপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল মজিদ, সাবেক উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মোঃ আব্দুল আল মামুন, ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সহ: সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৭নং ওয়ার্ড সভাপতি আব্দুল মমিন মোড়ল, ৮নং ওয়ার্ড সভাপতি আব্দুল গনি ও হারুন অর রশিদ , রাজিব ,হিরুসহ আরো অনেকেই।