1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

গর্ভবতী স্ত্রীর চিকিৎসা খরচ জোগাতে বন্ধুকে হত্যা, আটক ২

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ২৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মো. মনজুরুল ইসলাম, নাটোর প্রতিনিধি

নাটোরের সিংড়ায় গর্ভবতী স্ত্রীর চিকিৎসা খরচ জোগাতে বন্ধুকে হত্যা করে ভ্যান লুটের অভিযোগে দুই যুবককে আটক করেছে র‌্যাব। আটকরা হলেন— সাগর প্রামানিক (১৮) ও সুলতান প্রামানিক (১৯)।

শনিবার (২ আগস্ট) দুপুরে র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ এক সংবাদ ব্রিফিংয়ে জানান, অর্থের অভাবে চিকিৎসা করাতে না পারায় সাগর তার বন্ধু সুলতানের সঙ্গে পরিকল্পনা করে অল্প দিনের বন্ধু ভ্যানচালক জিহাদকে হত্যার সিদ্ধান্ত নেয়।

পরিকল্পনা অনুযায়ী গত বুধবার (৩০ জুলাই) সন্ধ্যায় তারা জিহাদকে কোমল পানীয়ের সঙ্গে চেতনানাশক মিশিয়ে সিংড়া উপজেলার পাজাগারড়ি এলাকার নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে জিহাদ অচেতন হয়ে পড়লে শ্বাসরোধে হত্যা করে লাশ বিলের পানিতে ফেলে দেয় এবং ভ্যান নিয়ে পালিয়ে যায়।

পরদিন জিহাদের লাশ উদ্ধারের পর র‌্যাব অভিযান শুরু করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে সিংড়া উপজেলার বড়িয়া গ্রামের নিজ নিজ বাড়ি থেকে দুই অভিযুক্তকে আটক করা হয়। একই উপজেলার ইটালি গ্রামের হাসান মেকারের গ্যারেজ থেকে লুট হওয়া ভ্যানটিও উদ্ধার করা হয়। পরে শনিবার দুপুরে আটক সাগর ও সুলতানকে সিংড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park