
নিজস্ব প্রতিবেদক:
গলাচিপা উপজেলার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের স্বর্ণকার পট্টি এলাকায় রাই কর্মকার (১৬) নামের দশম শ্রেণির এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত রাই কর্মকার স্থানীয় গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়র দশম শ্রেণির মানবিক বিভাগের ছাত্রী ছিল। সে স্থানীয় ব্যবসায়ী মন্টু কর্মকার ও শিল্পী কর্মকার দম্পতির কন্যা।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালেও রাই প্রাইভেট পড়তে যায়। প্রাইভেট শেষে বাসায় ফিরে কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা বাসার দোতলার একটি কক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ ঝুলতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
কী কারণে ওই শিক্ষার্থী আত্মহত্যার পথ বেছে নিয়েছে, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে।
গলাচিপা থানা পুলিশর ওসি (তদন্ত) ঝিলন সিকদার জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহ পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালর মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।