
স্টাফ রিপোর্টার:
ধুমধামে বিয়ে করে নিতেই বাসর ঘরে মোরশেদা আক্তার (২০) নামের এক নববধূ তার স্বামী নজরুল ইসলাম (২৫)-এর বিশেষ অঙ্গ কেটে দিয়েছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) এ ঘটনা ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে খোর্দ্দকোমরপুর ইউনিয়নের পাইকা গ্রামে পারিবারিকভাবে পলাশবাড়ি উপজেলার মাঠের হাটের রাজনগর গ্রামের আইয়ুব আলীর কন্যা মোরশেদা আক্তারকে বিয়ে করা হয় পার্শ্ববর্তী পাইকা গ্রামের ময়নুল শেখ ওরফে কুরালু শেখের ছেলে নজরুল ইসলামের সঙ্গে। বিয়ের পর রাতেই আনন্দ-উল্লাসের পর নববধূকে বাড়িতে তোলা হয়। সেখানে সাজানো বাসর ঘরে অবস্থানকালে ধারালো ব্লেড দিয়ে মোরশেদা নজরুলের বিশেষ অঙ্গ কেটে দেন।
নজরুল ইসলাম চিৎকার করলে স্বজনরা ঘটনাস্থলে পৌঁছে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। গুরুতর আহত নজরুলকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদের সদস্য আতোয়ার রহমান বলেন, বিয়ের রাতেই বাসর ঘরে নববধূ তার স্বামীর বিশেষ অঙ্গ কেটে দিয়েছে। এমন ঘটনা খুবই হৃদয়বিদারক।
সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার জানান, স্বামীর বিশেষ অঙ্গ আংশিক কাটার অভিযোগে নববধূকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে মামলা দায়ের এবং তদন্ত প্রক্রিয়া চলছে।