
সাংবাদিক শিরিন গাইবান্ধা
বাংলাদেশ জাতীয়তাবাদি ছাত্রদলের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কাশিয়াবাড়ী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য ফরম বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।
২০ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকালে উক্ত কলেজ চত্বরে এ ফরম বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা ছাত্রদলনেতা আরিফুল রহমান আরিফ , উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিয়ান সরকার আরিফ,সদস্য সচিব সোহেল রশিদ,পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক শাওন সরকার,সদস্য সচিব আকাশ কবির ,কিশোরগাড়ী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রবিউল ইসলাম এবং এসময় উক্ত কলেজের শিক্ষর্থীবৃন্দ তাদের নিজ নিজ নামে ফরম সংগ্রহ করেন।