1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

গাইবান্ধা শ্রমিক ইউনিয়ন কার্যালয় দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

প্রতিবেদক, আশরাফুজ্জামান, গাইবান্ধা

গাইবান্ধা জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজি নং- রাজ-৪৯৪) এর কার্যালয় দখলের ঘটনায় শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন।

২৬ নভেম্বর বুধবার সন্ধ্যায় ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে লিখিত বক্তব্য পাঠ করেন ভারপ্রাপ্ত সভাপতি মোশফেকুর রহমান রিপন। এসময় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মোত্তালিব সরকার বকুল, সহসভাপতি আজাহার আলী, সহ সাধারণ সম্পাদক সাজু মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহজালাল, সড়ক সম্পাদক শহিদুল ইসলাম, সাদেকুজ্জামান মিন্টু, কোষাধ্যক্ষ সাহেদ আলী, দপ্তর সম্পাদক আরিফ মিয়া, প্রচার সম্পাদক রাজা মিয়া, ক্রীড়া সম্পাদক জাকারিয়া আলম জলিল, কার্যকরী সদস্য লুৎফর রহমান, রাজু আহমেদসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে মোশফেকুর রহমান রিপন জানান, গত ৫ আগস্ট দেশের প্রেক্ষাপট পরিবর্তনের পর সাধারণ সম্পাদক পলাতক থাকায় ও সভাপতির দায়িত্ব পালনে অক্ষমতার কারণে ১৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখে আয়োজিত সাধারণ সভায় তাকে ভারপ্রাপ্ত সভাপতি এবং আব্দুল মোত্তালিব সরকার বকুলকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। নতুন কমিটি বর্তমান পর্যন্ত সংগঠন সুনামের সঙ্গে পরিচালনা করছে।

তিনি বলেন, স্থানীয় জামায়াতে ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খাইরুল ইসলাম চাঁন রাজনৈতিক প্রভাব ও পেশীশক্তি ব্যবহার করে ১ জুন ২০২৫ তারিখে পলাশবাড়ীতে একটি অবৈধ তলবী সভা আয়োজন করেন, যা শ্রম দপ্তর রাজশাহী বাতিল ও অবৈধ ঘোষণা করেন। এরপর ১৬ নভেম্বর ২০২৫ তারিখে পুনরায় তলবী সভার জন্য আবেদন করা হলেও শ্রম দপ্তর রাজশাহী ২৪ নভেম্বর ২০২৫ তারিখে আবেদন বাতিল করেন এবং সংগঠন বিরোধী কর্মকাণ্ডের জন্য আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

মোশফেকুর রহমান রিপন বলেন, “রাজশাহী শ্রম দপ্তরের অনুমোদন ব্যতীত খাইরুল ইসলাম চাঁন ও আবু তাহের ড্রাইভারের নেতৃত্বে পেশীশক্তি ব্যবহার করে আমাদের ইউনিয়নের কার্যালয় দখল করা হয়েছে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানাচ্ছি, অবৈধভাবে অফিস দখল ও বিশৃঙ্খলা সৃষ্টিকারী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য।”

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ দৃঢ়ভাবে দাবি করেন, গাইবান্ধা জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের বৈধ কমিটির স্বার্থ ও কার্যক্রমের রক্ষা করা হবে এবং কার্যালয় দখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park