1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

গাজায় ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে দুমকিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

ইসরাইলের বর্বর আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে পটুয়াখালীর দুমকি উপজেলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৭ এপ্রিল আসর নামাজের পর বাংলাদেশ জমইয়াত, আইয়েম্মা, যুব ও ছাত্র হিযবুল্লাহ দুমকি উপজেলা শাখার আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।

দুমকি বাজার জামে মসজিদ সংলগ্ন সড়কে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন মজিবুর রহমান খান। প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপজেলা সেক্রেটারি কারী আবুল কালাম। বক্তব্য রাখেন প্রচার সম্পাদক মাওঃ হাবিবুর রহমান, তালীম ও তরিকত সম্পাদক হাঃ মাওঃ ডাঃ নুরুজ্জামান তরিকসহ নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ইসরাইলের বর্বরোচিত হামলায় গাজা আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বিশ্ব বিবেক নীরব থাকলেও বাংলাদেশ জাতি ফিলিস্তিনের পাশে রয়েছে। তারা ইসরাইলের সকল পণ্য বর্জনের আহ্বান জানান এবং বাংলাদেশ সরকারের প্রতি ইসরাইল ব্যতীত সকল দেশের পাসপোর্ট গ্রহণের দাবি জানান।

অবিলম্বে ইসরাইলের আগ্রাসন বন্ধ এবং বিশ্ব সম্প্রদায়কে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান বক্তারা। সমাবেশে দুমকি উপজেলার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park