1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

গাজীপুরের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ২৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

গাজীপুরের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু হলে এ নিয়ে এই ঘটনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জনে।

নিহত লোকটি লালমনিরহাট জেলার কালীগঞ্জের উত্তর মুর্সদমদাতীর বাসিন্দা সুরুজ আলীর ছেলে কুদ্দুস খান (৪৫)।

৩০ মার্চ শনিবার ভোর রাতের দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় কুদ্দুস খান (৪৫) নামের লোকটি মারা যান। বার্ন ইনিস্টিউটের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৩ মার্চ সন্ধ্যা পৌনে ৬টার দিকে কালিয়াকৈরের তেলিরচালা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ৩৬ জন দগ্ধ হন। তাদের মধ্যে ৩২ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

এদিকে চিকিৎসক পার্থ শঙ্কর পাল আরও জানান, এ ঘটনায় আরও ৯ জন চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park