1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

গাজীপুরে কিশোরী মাদরাসাছাত্রী অপহণ ও ধর্ষণ: দুই মাস পর মামলা, গ্রেফতার ২

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৩২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ১৩ বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে অপহরণ করে তিন দিন ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে। দুই মাস আগে ঘটে যাওয়া এই ঘটনাটি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র জনঅসন্তোষের সৃষ্টি হয়।

মামলার তথ্য অনুযায়ী, ভুক্তভোগী ছাত্রীর গ্রামের বাড়ি কুড়িগ্রামে। তার বাবা-মা গাজীপুরের মৌচাকে একটি গার্মেন্টসে চাকরি করেন এবং স্থানীয় এক বাসায় ভাড়ায় থাকেন। ওই এলাকাতেই পরিচিত কয়েক যুবক কৌশলে শিশুটিকে অপহরণ করে একটি ভাড়া বাসায় আটকে রাখে। সেখানে তাকে তিন দিন ধরে শারীরিক নির্যাতন ও ধর্ষণ করা হয়।

পরিবারের সদস্যরা প্রথমে স্থানীয়ভাবে সাধারণ ডায়েরি (জিডি) করলেও অভিযুক্তদের হুমকির কারণে মামলা করতে সাহস পাননি। পরে স্থানীয় আলেম সমাজ ও মানবাধিকারকর্মীদের সহায়তায় ভুক্তভোগীর পরিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে।

কালিয়াকৈর থানা পুলিশ মামলার পরপরই অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করেছে। তারা বর্তমানে জেলহাজতে রয়েছে। বাকিরা পলাতক থাকায় তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। তিনি বলেন, “ঘটনাটি অত্যন্ত নৃশংস ও মানবতাবিরোধী। ভুক্তভোগীর চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। বাকি আসামিদেরও আইনের আওতায় আনা হবে।”

স্থানীয় সচেতন নাগরিকরা বলেছেন, এই ঘটনার মাধ্যমে আবারও প্রমাণিত হলো—নারী ও শিশুর নিরাপত্তা এখনও বড় চ্যালেঞ্জ। তারা দাবি করেছেন, যৌন সহিংসতার মামলাগুলো দ্রুত বিচার ট্রাইব্যুনালে দ্রুত নিষ্পত্তি করা এবং অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করা হোক, যেন ভবিষ্যতে কেউ এমন ঘৃণ্য অপরাধের সাহস না পায়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park