1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

গাড়ী বহরে হামলা, আওয়ামীলীগের সাবেক এমপি সহ ৯৯ জনের নামে মামলা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

সাব্বির মির্জা সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদারের গাড়ি বহরে হামলা, ভাংচুর ও ককটেল বিস্ফোরনের অভিযোগ এনে আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য ডা: আব্দুল আজিজ সহ ৯৯ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় ২৫০-৩০০ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় এতথ্য নিশ্চিত করেছেন তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসলাম হোসেন। এর আগে সকালে মামলাটি দায়ের করেন বারুহাস ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান।

মামলার আসামীদের মধ্যে রয়েছেন, আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য ডা: আব্দুল আজিজ, তার ছোট দু্ই ভাই অ্যাডভোকেট নূরুল হক, সগুনা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আবু সাঈদ, তাড়াশ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ মোনায়েম হোসেন জেমস প্রমুখ।

মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে ২০১৮ সালের ১২ ডিসেম্বর তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের বিনোদপুর বাজার সংলগ্ন খেলার মাঠ এলাকায় সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদারের গাড়ি বহরে হামলা ও ভাংচুর করে আসামীরা। এসময় আসামীরা ককটেল বিস্ফোরন ঘটায়। হামলায় আব্দুল মান্নান তালুকদার সহ বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়। এঘটনায় মামলাটি দায়ের করা হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park