
আল-হুদা মালী, শ্যামনগর প্রতিনিধি
গাবুরায় অসহায় ও হতদরিদ্রদের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অগ্রিম রমজানের ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় গাবুরা জি এল এম মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে ১০০ পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুল্লাহ বাহার। অনুষ্ঠানের সঞ্চালনা করেন আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জি,এম মাসুদুল আলম, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ইমাম হাসান, শিক্ষক ও স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ।
আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে হাফেজ আহসান উল্লাহ বলেন, “এই কার্যক্রম গাবুরা ইউনিয়নে বাস্তবায়ন করার জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ। আস-সুন্নাহ ফাউন্ডেশনের উত্তারোত্তর সাফল্য কামনা করি এবং আগামীতে আরও বেশি কার্যক্রম পরিচালনার জন্য সকলের সহযোগিতা আশা করছি।”
গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জি,এম মাসুদুল আলম বলেন, “আস-সুন্নাহ ফাউন্ডেশনের তহবিল থেকে এই উদ্যোগটি নেওয়া হয়েছে এবং আমি আশা করি, আগামীতে গাবুরায় আরও বেশি সহায়তা প্রদান হবে।”