1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

গাবুরায় লিডার্স-এর আয়োজনে প্রাণিসম্পদ সেবার মানোন্নয়নে ইন্টারফেস মিটিং অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

আল-হুদা মালী, শ্যামনগর প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে প্রাণিসম্পদ বিভাগের সেবা কার্যক্রম মূল্যায়ন ও উন্নয়নের লক্ষ্যে এক ইন্টারফেস মিটিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ জুলাই ২০২৫) গাবুরা ৬৮নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এই সভার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স।

মানুষের জন্য ফাউন্ডেশন ও এ্যাম্বাসি অব সুইডেন-এর সহায়তায় পরিচালিত কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (CREA)-এর অংশ হিসেবে আয়োজিত এই সভায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের প্রতিনিধিরা, স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং সেবা গ্রহণকারীরা অংশ নেন।

সভায় প্রাণিসম্পদ সেবা সংক্রান্ত কমিউনিটি স্কোর কার্ড (CSC)-এর মাধ্যমে বর্তমান সেবার মান নির্ণয় করা হয় এবং সেবা প্রদান ও গ্রহণের মাঝে কার্যকর সংলাপ গড়ে তোলা হয়। আলোচনায় গৃহীত সমস্যাগুলো চিহ্নিত করে তার সমাধানে পরিকল্পিত কর্মপন্থা প্রণয়ন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন গাবুরা ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য ইমাম হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি সার্জন ও শ্যামনগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুব্রত কুমার বিশ্বাস।

এছাড়াও উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়নের কৃত্রিম প্রজনন কর্মী মোঃ রবিউল ইসলাম, উপকূলীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল-হুদা মালী, গাবুরা ইউনিয়ন ক্লাইমেট অ্যাকশন গ্রুপের সভাপতি ডা. শেখ আব্দুল মান্নান, লিডার্সের প্রকল্প সমন্বয়কারী সুব্রত অধিকারী, ফিল্ড ফ্যাসিলিটেটর কে. এম. আক্তার হোসেন এবং স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ।

সভা সঞ্চালনা করেন লিডার্স-এর প্রজেক্ট অফিসার সুলতা সাহা। সভায় অংশগ্রহণকারী কর্মকর্তারা প্রাণিসম্পদ সেবার মানোন্নয়নে নিরবচ্ছিন্ন সহযোগিতার আশ্বাস দেন।

এই ইন্টারফেস সভার মাধ্যমে স্থানীয় জনগণের অংশগ্রহণে সেবা প্রদানের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপিত হয়েছে বলে মন্তব্য করেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park