
নিজস্ব প্রতিবেদক
খুলনা জেলার ফুলতলা উপজেলার খানজাহান আলী থানাধীন গিলাতলা ২ নম্বর কলোনীতে একটি হতদরিদ্র পরিবারের জন্য খাট ও কম্বল দিয়েছে ওব্যাট থিংক ট্যাংক, সুন্দরবন গিলাতলা টিম। শনিবার দুপুরে সংগঠনটির স্বেচ্ছাসেবামূলক তহবিল থেকে এই সহায়তা দেওয়া হয়।
সহায়তা বিতরণের সময় উপস্থিত ছিলেন ওব্যাট হেল্পারস খুলনার প্রকল্প প্রধান এম হুমায়ূন কবির, ওব্যাট থিংক ট্যাংক সুন্দরবন গিলাতলা টিমের সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা ছোঁয়া, সদস্য লাভলি আক্তার, আরিফ হাসান, আবির হোসেন মুনসহ স্থানীয় স্বেচ্ছাসেবীরা।
ওব্যাট থিংক ট্যাংকের সদস্যরা বলেন, পরিবারটি দীর্ঘ সময় ধরে কঠিন দারিদ্র্যের মধ্যে ছিল। তাঁদের পাশে দাঁড়াতে পেরে দলটির সদস্যরা সন্তুষ্টি প্রকাশ করেন। তাঁরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
NGS/MMH